সুন্দর ইমব্যালেন্সেই জন্ম হয় নতুন আপনার

আপনি যখন স্থির থাকেন, মনে হয় সব ঠিকঠাক।

কিন্তু জীবন কি শুধু ‘ঠিকঠাক’ থাকার জন্য?

না। কারণ যে জলে ঢেউ নেই, সেখানে প্রাণও নেই।

যেখানে সবকিছু ব্যালেন্সড, সেখানে হয়ত কষ্ট নেই — কিন্তু গ্রোথও নেই।

আর যেখানে একটু ভয়, একটু কাঁপুনি, একটু ঝুঁকি —

সেখানেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা।

Balance vs Growth

Balance মানে পুরোনো অভ্যাসে আটকে থাকা।

Growth মানে নতুন চ্যালেঞ্জের মাঝে নিজেকে আবিষ্কার করা।

যখন হাঁটেন, তখন শরীর সামনের দিকে হেলে পড়ে —

মানে ইমব্যালেন্স হয়, কিন্তু সেখান থেকেই তো অগ্রগতি।

তেমনি, জীবনের প্রকৃত অগ্রগতি হয় আপনার কমফোর্ট জোনের বাইরে।

The Beautiful Imbalance: সেই জায়গা যেখানে ভয় থাকে, আর ভবিষ্যৎও।

প্রতিটি সফল মানুষ কোনো একদিন চেনা পরিচয় ছেড়ে, অজানা পথে পা রেখেছে।

ভেবেছে—“জানি না সামনে কী আছে, তবে জানি এটাই আমার পথ।”

তাদের গ্রোথ শুরু হয়েছে ভয়ের ভিতর দিয়ে।

ঘরে বসে স্বাস্থ্য সেবা: ন্যাচারোপ্যাথি ও হোমিওপ্যাথির যুগান্তকারী প্রভাব।

আপনার জন্য ৪টি সহজ ধাপ – উদ্যোক্তা ও সুস্বাস্থ্য যাত্রা একসাথে

১. শরীরকে জাগিয়ে তুলুন:

সকালে গরম পানি + লেবু + মধু খান।

প্রতিদিন ২০–৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন।

পরিমিত ঘুম ও প্রাকৃতিক খাবার গ্রহণ করুন।

২. মস্তিষ্ককে সাহসী করুন:

নতুন কিছু শুরু করলে ভয় লাগবে—এটাই স্বাভাবিক।

ভয়কে বাধা নয়, পথপ্রদর্শক ভাবুন। (ইমব্যালেন্স )

৩. ছোট উদ্যোগ নিন, গড়ুন বড় পরিচয়:

ফেসবুকে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন।

একটি মিনি গাইড বা কোর্স তৈরি করুন।

যার যা দরকার, তাকে সমাধান দিন—সেখানেই আছে আপনার আয়।

৪. স্বাস্থ্যই আসল সম্পদ — Entrepreneur Mind = Healthy Mind

হজমশক্তি, ঘুম, ও মানসিক প্রশান্তি ঠিক না থাকলে বড় স্বপ্নও ভেঙে পড়ে।

হোমিওপ্যাথি, বায়োম্যাগনেটিক পেয়ার থেরাপি (বিপিটি), নিউট্রিশন, যোগব্যায়াম — ৪টি রুটিনই আপনার এনার্জি বাড়াবে।

মানবদেহের প্রেসার (Blood Pressure) অটোমেটিকভাবে নিয়ন্ত্রণে রাখে

আপনি কি তৈরি? ইমব্যালেন্স

যেখানে আপনি একটু কাঁপেন,

যেখানে আপনি জানেন না পরের ধাপে কী আছে—

সেখানেই গড়ে উঠবে নতুন আপনি।

ভয় নয়, পরিবর্তন বেছে নিন।

কারণ ভবিষ্যৎ ডাক দেয়, ঠিক সেখানেই — যেখানে আপনি আজ যেতে ভয় পান। (ইমব্যালেন্স )

— Ratan Prodhan

Mentor | Author | Homeopath

“Heal Yourself. Grow Others. Thrive Together.”

Scroll to Top
Review Your Cart
0
Add Coupon Code
Subtotal